ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

টেকনাফ থেকে অপহৃত ৩ কিশোর উদ্ধার, গ্রেফতার ৯

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৩,  4:56 PM

news image

কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের ৬ দিন পর অপহৃত ৩ জন রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ ও মানবপাচারকারির ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।  উদ্ধারকৃত রোহিঙ্গা কিশোররা হলেন- উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৩ এর সোনা মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (১৪), মোহাম্মদ তাহেরের ছেলে আনিসুর রহমান (১৩) ও আব্দুল আমিনের ছেলে নুর আলম (১৫)। গ্রেফতারকৃররা হলেন-টেকনাফ এলাকার নুরুল আমিন (৩২),মো. ফয়সাল (১৮) শফিকুল (১৮),সাইফুল ইসলাম (২২), মিজানুর রহমান (১৮),আব্দুর রহমান (১৭) মোহাম্মদ পারভেজ (১৪) এবং দুজন রোহিঙ্গা মো. মোবারক (১৭) মো. আমিন (১৭) কে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার (৭ জুলাই) ভোরে টেকনাফের সদর ইউনিয়নের লম্বরি নামক একটি দুর্গম স্থান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (অপস্ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ তিনি জানান, রবিবার (২ জুলাই) বেলা অনুমান ১১টার দিকে একটি অপরাধী চক্র টেকনাফে সুপারি পাড়া ও গাড়িতে তোলা কাজের প্রলোভন দেখিয়ে ক্যাম্প-১৩ এর ৩ জন ভিকটিমকে অবৈধভাবে আটকে রেখে তাদের অভিভাবকদের নিকট মোটা অংকের টাকা দাবি করতে থাকে। এমন সংবাদ পাওয়ার পর ৮ এপিবিএন টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফে অভিযান পরিচালনা করে অপহৃত ৩  জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। একইসাথে উখিয়া থানাধীন কুতুপালং এবং টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরি এলাকার বিভিন্ন দুর্গম স্থানে অভিযান চালিয়ে এই অপহরণ চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, এ চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা হতে সুপারির কাজ/ অন্য কোন কাজের প্রলোভনে টেকনাফ এলাকায় বিশেষ করে দক্ষিণ লম্বরি এলাকায় সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে বিশেষ কৌশলে আটক রাখে। অতঃপর ভিকটিমদের চোরা পথে নৌকাযোগে মিয়ানমারের শামিলা এলাকায় প্রেরণ করে সেখানে আটক রেখে তাদের অভিভাবকদের নিকট সুকৌশলে বড় অংকের টাকা আদায় করে মুক্তি দেয়। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও বিস্তৃত তদন্তের মাধ্যমে অপহৃত অন্যান্য ভিকটিমদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম