ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

টেকনাফে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

#

২১ জুন, ২০২৩,  1:56 PM

news image

টেকনাফ প্রতিনিধি :  কক্সবাজার টেকনাফের নাইক্ষ্যংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১, লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ কক্সবাজার। মঙ্গলবার ( ২০জুন) রাত সাড়ে ১১:টার সময়  র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হৃীলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাইক্ষ্যংখালী এলাকার সেলিমের ছেলে মোহাম্মদ ফারুক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে র‌্যাব-১৫ কক্সবাজারের দেওয়া তথ্যমতে  আটককৃত ফারুক, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট মোহাম্মদ ফারুক নামে একজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বাড়ী ও বসত ঘর তল্লাশী করে বসত ঘরের শয়ন কক্ষের দক্ষিণ-পূর্ব কোনায় সিলিং এর উপরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা হতে সর্বমোট ১, লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এই সময় মাদক সহ ফারুক গ্রেফতার হলেও তার আরেক সহযোগি পালিয়ে যায়। স্থানীয় সূত্রে: জানা যায়, আটককৃত মাদক কারবারি নিজেকে অন্যত্র আত্মগোপন রাখে । মাঝেমধ্যে এলাকায় এসে মাদক ব্যবসায়ীদের নিকট বড় আকারে চালান সরবরাহ করে থাকে । ধৃত মাদক কারবারী জানায়, সে এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।  উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম