ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টেকনাফে গহীন পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৫,  5:00 PM

news image

টেকনাফের গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযানে বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পাচারকারীদের আটক করার লক্ষ্যে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম