ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ দেশে বাজারে স্বর্ণের দামে পতন আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ ভারতে 'তেলাপোকা'র পর এবার 'কাঁকড়া' আন্দোলন

টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৬,  11:04 AM

news image

টেকনাফে ইয়াবা পাচারকালে হোয়াইক্যং চেকপোস্টে এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি। এসময় তার সঙ্গে থাকা এক লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেফতারকৃত আসামি কক্সবাজার সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল এর ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।


বিজিবি অধিনায়ক জানান, গত ২৭ জুলাই রাত ১০টায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।


তল্লাশিকালে প্রাইভেটকার এর সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় লুকানো কালো রং এর পলিথিন দ্বারা প্যাঁচানো ছোট বড় ১৬টি কাট অর্থাৎ এক লক্ষ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে আটক করা হয়। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়। 


উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ইয়াবাগুলো টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম