ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২২,  5:02 PM

news image

কক্সবাজারের টেকনাফে নাফনদীর চরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। কামাল মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে। শুক্রবার  দিবাগত রাতে তাকে আটক করে বিজিবির সদস্যরা।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার দিবাগত রাতে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদীর জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি নাফনদী সাতঁরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্বীপে আসে। এ সময় বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। পরে ২ কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার পিস ইয়াবাসহ কামালকে আটক করে বিজিবি সদস্যরা। অন্যজন মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম