ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

টেকনাফে আলোচিত পল্লী চিকিৎসক অপহরণ চক্রের ১ সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৪,  2:26 PM

news image

টেকনাফের বাহারছড়া হোয়াইক্যং ঢালা পথে পল্লী চিকিৎসক জহির উদ্দিন সহ ১০ কৃষক অপহরণের ঘটনায় জড়িত সিরাজ নামে এক অপহরণকারীকে অস্ত্র'সহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ৬ রাউন্ড গুলি ২টি কিরিস ২টি রামদা এবং ১টি কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী বাইলারছড়া এলাকার মৃত ফরি আলমের ছেলে সিরাজুল ইসলাম (২৭) বুধবার (০১ মার্চ) রাত দেড়টার দিকে উখিয়া সার্কেল মোঃ রাসেলের নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি'র পরিচালনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মছিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ দস্তগীর হোসাইন, এসআই ইসমাইল, এএসআই মাহমুদুল ও সঙ্গীয় ফোর্সসহ একটি চোকস আভিযানিক দল ঘটনাস্থলে গেলে আসামি সিরাজুল ইসলাম পালানোর প্রাক্কালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামি অপহরণচক্রের একজন সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এবং আলোচিত পল্লী চিকিৎসক জহির উদ্দিন আরমান এবং ১০ কৃষক অপহরণ ঘটনায় নিজে জড়িত থেকে মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিমদের নির্যাতনের বর্ণনা দেন নিজেই। অই সময় তাঁর দেওয়া তথ্যমতে নিজ বাড়ির চাউল রাখার পাত্র থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ কাপড়ের আলনার পিছনে কৌশলে লুকিয়ে রাখা লম্বা কিরিস ও রাম'দা উদ্ধার করা হয়। উল্লেখ্য: (২১ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের নিজের চেম্বার শেষ করে অটোরিকশায় শামলাপুর-হোয়াইক্যং ঢালা পথ হয়ে বাড়ি ফেরার পথে চক্র তাকে অপহরণ করেন, পরে পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার হয় চিকিৎসক জহির। এর আগে মার্চ মাসে হোয়াইক্যং পাহাড় থেকে পৃথক দুটি ঘটনায় ১০ জন কৃষক ও রাখালকে অপহরণের ঘটনায় ও সেই জড়িত বলে শিকার করেন। পল্লী চিকিৎসক উখিয়া উপজেলার থাইংখালী এলাকার মৌলভী জাকের হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।  উদ্ধারকৃত এসব দেশীয় তৈরি অস্ত্র অপহরণ চক্রের, শফিক সোহেল বদরুল মোর্শেদ গ্রুপের চক্রের বলে শিকার করেন সিরাজ,  আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম