ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

টেকনাফের হ্নীলা থেকে অপহৃত শিশুর মরদেহ, উদ্ধার সহ ঘাতক গ্রেফতার

#

২৯ জুলাই, ২০২৩,  5:45 PM

news image

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নূরানী মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ঐ সময় ঘটনায় জড়িত এক মাদ্রাসা শিক্ষার্থীকে ও গ্রেফতার করা হয়। অপহৃত ফারিহা(৮) উপজেলার হ্নীলা ১ নং ওয়ার্ডের মৌলভীবাজার এলাকার ছানা উল্লাহ'র মেয়ে। শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫ টার দিকে টেকনাফের হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার ভেতর পানি চলাচলের ড্রেইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় ফারিহাকে অপহরণ করে দীর্ঘ ২২ ঘন্টা নিখোঁজ ছিল ফারিহা। এবিষয়ে ফারিহার মা জেসমিন আক্তার, দৈনিক মুক্ত খবর'কে জানান, বৃহস্পতিবার বিকালে আমার মেয়ে ফারিহাকে অপহরণ করে নিয়ে যায়,  অনেক খোঁজা খুঁজি করে ও আমার মেয়েকে পাওয়া যায়নি, তবে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২২ঘন্টা পর হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার ভবনের পাশে পানি চলাচলের ড্রেন থেকে মৃত্যু অবস্থায় মেয়েকে উদ্ধার করা হয়। ঐসময় এই ঘটনায় জড়িত এরফান (২২) নামে এক মাদ্রাসার ছাত্রকে ও আটক করেছে র‍্যাব। আটককৃত শিক্ষার্থী-টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মুফতি আলী আহমদের ছেলে এরফান। র‍্যাব জানায়, তাঁর দেওয়া তথ্যমতে মরদেহ ও ফারিহার ২ টুকরো কাপড় উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‍্যাব ১৫ এর অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক সংবাদ সম্মেলনে জানান, মাদ্রাসার শিক্ষার্থী ফারিহা খানমকে হ্নীলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার ভাইস পেন্সিফল এরফানের বাবা মুফতি আলী আহমদ হত্যার পর  পানি চলাচলের ড্রেনে পুঁতে রাখেন। পরে অনেক খোঁজাখুঁজি করে সেখান থেকে উদ্ধার করা হয়, এই ঘটনায় মুল হুতা এরফানকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম