ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

টুইটার থেকে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই

#

আইটি ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  2:13 PM

news image

টুইটারের সব কার্যালয় সাময়িক বন্ধের পাশাপাশি এর প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। একটি অভ্যন্তরীণ নথির বরাত এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার এক সপ্তাহ পার হতে না হতেই এই গণছাঁটাই করা হলো। ছাঁটাইয়ের আগে টুইটারে কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন। যুক্তরাষ্ট্র এবং কানাডার অঞ্চলের টুইটারের পাবলিক পলিসির পরিচালক মাইকেল অস্টিন বলেন, ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমার টুইটারে কাজ করার সময় শেষ হয়ে গেছে। আমার খুব মন খারাপ। মাস্কের দাবি, টুইটার কিনতে তাকে বেশি টাকা খরচ করতে হয়েছে। সেই খরচ তোলার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া টুইটারের ‘ব্লু-টিক’ বা ভেরিফিকেশনের জন্য মাসিক ফি নেয়ার ঘোষণাও দিয়েছেন ইলন মাস্ক। তিনি জানান, এখন থেকে ব্লু-টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে টুইটার ব্যবহারকারীদের। মাস্ক টুইটার কেনার পরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নেড সিগাল, আইন ও নীতিমালা বিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম