ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

টুইটার কিনেই কর্মকর্তাদের বরখাস্ত করা শুরু ইলন মাস্কের

#

২৮ অক্টোবর, ২০২২,  9:27 AM

news image

অবশেষে মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’ কেনার চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার মালিক ইলন মাস্ক। প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারেই বৃহস্পতিবার এই চুক্তি সম্পন্ন হয়। এদিকে, টুইটার কেনার চুক্তি সম্পন্ন হতেই প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন ইলন মাস্ক। টুইটার সিইও পরাগ আগারওয়াল, চিফ ফাইন্যানসিয়াল অফিসার নেড সেয়গাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডেকে ইতোমধ্যে চাকরিচ্যূত করেছেন ইলন মাস্ক। উল্লেখ্য, এর আগে পরাগ আগারওয়ালের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ করেছিলেন মাস্ক। প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রচেষ্টা করছিলেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত এই পদক্ষেপ নেওয়ার আগেই সম্প্রতি ইলন মাস্ক জানান, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী টুইটার কিনতে ইচ্ছুক। অবশেষে সেই চুক্তি সম্পন্ন করলেন ইলন মাস্ক। এর আগে টেসলার সিইও টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মাস্ক অভিযোগ করেছিলেন যে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তির সময় টুইটারের পক্ষ থেকে সংস্থাটি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। এরপরই চুক্তি বাতিল না করে তা সম্পন্ন করার জন্য টুইটারের পক্ষ থেকে মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ভয়েস অব আমেরিকা, ইউএসএ টুডে, দ্য সিয়াটল টাইমস, দ্য ভার্জ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম