ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

টুইটারে ১ ঘণ্টার ভিডিও শেয়ার করা যাবে

#

আইটি ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৩,  10:30 AM

news image

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। এবার ১ ঘণ্টার ভিডিও শেয়ারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের টুইটার। তবে এই সুযোগ পাবেন কেবল টুইটার ব্লু ব্যবহারকারীরা। তারা সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও শেয়ার করতে পারবেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ১০৮০ পিক্সেল রেজল্যুশন ও সর্বোচ্চ ২ জিবি আকারের ফাইল হতে হবে। এর আগে টুইটার ব্লু ব্যবহারকারীরা ১০ মিনিট এবং ৫১২ এমবি সাইজের ভিডিও শেয়ার করতে পারতেন।

এখন সর্বোচ্চ ১ ঘণ্টার একটি ভিডিও একবারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে তার আগে আপনাকে টুইটারের ব্লু ব্যাজ পেতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই নতুন সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতোই ৪ মিনিট দৈর্ঘ্যরে ভিডিও আপলোডের সুবিধা পাবেন। টুইটার বলছে, ভিডিও নির্মাতাদের জন্য বিশেষভাবে এটি সাহায্য করবে। প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টুইটার আরও বেশি আকর্ষণীয় করতে কাজ চলছে। বিশেষ করে ভিডিও নির্মাতাদের জন্য। সেই কথাই রাখলেন এবার ইলন মাস্ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম