ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সূচি

#

স্পোর্টস ডেস্ক

০৮ নভেম্বর, ২০২১,  4:42 PM

news image

দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই। আগামীকাল সোমবার ভারত ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্বের খেলা। তবে এরই মধ্যে চার সেমিফাইনালিস্টদের পেয়ে গেছে এবারের বিশ্বকাপ।  সুপার টুয়েলভের গ্রুপ-১ থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী বুধবার অনুষ্ঠিত হবে আসরের প্রথম সেমিফাইনাল। পরদিনই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২ এর রানার্সআপ নিউজিল্যান্ড। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১ এর রানার্সআপ অস্ট্রেলিয়া। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম সেমিফাইনাল হবে আবুধাবিতে। দ্বিতীয় সেমিফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনালে জেতা দুই দল মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালে। এবারের আসরের ফাইনাল হবে ১৪ নভেম্বর।


সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল

১০ নভেম্বর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (রাত ৮টা)।

দ্বিতীয় সেমিফাইনাল

১১ নভেম্বর: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাত ৮টা)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম