ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টিতে ২৬ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রিশাদ

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  9:37 PM

news image

বছরের শেষের দিকে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট তালিকায় বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই বছর যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় রিশাদের নাম উঠেছে ২৬ উইকেট নিয়ে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সব দল মিলিয়ে রিশাদ এই তালিকার শীর্ষে নেই। সেই সম্মান বর্তমানে বাহরাইনের পেসার রিজওয়ান বাটের। ২৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন রিজওয়ান। তার কাছাকাছি অবস্থানে আছেন অস্ট্রিয়ার পেসার উমাইর তারিক (৩০ ম্যাচে ৪৮ উইকেট) ও আকিব ইকবাল (৩৬ ম্যাচে ৪৩ উইকেট)। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রিশাদ যৌথভাবে শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডারের সঙ্গে রিশাদ সমান ২৬ উইকেট শিকার করেছেন। রিশাদ ২১ ইনিংসে, হোল্ডার ১৭ ইনিংসে এই উইকেট তুলেছেন। ইকোনমি রেটে রিশাদ (৮.৫০) সামান্য এগিয়ে, বোলিং গড়ে হোল্ডার (২১.০০) এগিয়ে। রিশাদ ও হোল্ডারের শীর্ষে থাকা অবস্থায় পাঁচজন বোলারও নজর রাখছেন। তারা হলেন- পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ, নিউজিল্যান্ডের জ্যাক ডাফি, জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।  বাংলাদেশ আগামী নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে একটি ম্যাচ বাকি। চলতি সিরিজে দুই ম্যাচে রিশাদ ইতোমধ্যেই ৩ উইকেট নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম