ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান গাপটিলের

#

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  4:25 PM

news image

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। নিউজিল্যান্ড খেলেছে ফাইনাল। দুই দল এখন ভারতের মাটিতে টি-২০ সিরিজ খেলছে। তবে বিরাট কোহলি খেলছেন না সিরিজ। 

এই সুযোগে টি-২০ ক্রিকেটের সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যাসিং ওপেনার মার্টিন গাপটিল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন তার রান সবচেয়ে বেশি। সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি নিজের করে নেন। কোহলিকে টপকাতে দরকার ছিল ১১ রান। তিনি ম্যাচে রান করেন ১৫ বলে ৩১। গাপটিলের রান এখন ১১১ ম্যাচের ১০৭ ইনিংসে ৩২৪৮। কোহলির রান ৯৫ ম্যাচের ৮৭ ইনিংসে ৩২২৭। টি-২০ ক্রিকেটে আরও এক ক্রিকেটার ৩ হাজারের ওপর রান করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম