ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  7:54 PM

news image

অনিয়ম পাওয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ–টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়েছে। হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রুপান্তর করতে গিয়ে উঠে এসেছে এ তথ্য। তবে নানা জটিলতায় সব কার্ড স্মার্ট কার্ডে রুপান্তর করা সম্ভব হয় নি, তাই এখনও আগের হাতের লেখা কার্ডেই টিসিবির পণ্য বিতরণ করতে হচ্ছে।  আজ শনিবার তেঁজগাওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।  তিনি জানান, ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক ব্যক্তি পণ্য পাচ্ছে। স্থানীয় প্রশাসন বা জনপ্রনিধিরা না থাকায় ভোক্তা পর্যায়ে পণ্য ঠিক মত পৌছাচ্ছে কি না তাও সঠিক ভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না। রমজানে টিসিবির ৫ টি পণ্য তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল বিক্রি করা হবে। আর সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে ৪ টি পণ্য বিক্রি হবে। কার্ডের বাইরেও ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭০ টি পয়েন্টে ২৪ হাজারের বেশি মানুষ পণ্য কিনতে পারবে। প্রতি ট্রাকে ৩৫০ জনকে দেওয়া হচ্ছে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম