ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম: বাণিজ্য সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  9:36 PM

news image

ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম কমাতে সরকারি কৌশলের সুফল মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সরকারি বিপণন সংস্থা টিসিবির করপোরেট ট্রেডিং প্রোফাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি অন্যান্য কার্যক্রমের তুলনায় টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম মন্তব্য করে সচিব বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গেলেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম কমবে না। তিনি জানান, আলু চাষিরা যেন ন্যায্যমূল্য পান সেদিকেও টিসিবির নজর রয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম