ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল -সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার

টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযান গ্রেফতার-২

#

১৫ জুন, ২০২৪,  11:58 AM

news image

আবুল হোসেন বাবলুঃ আসন্ন ঈদ-উল-আযহা'কে সামনে রেখে দেশব্যাপী টিকেট কালোবাজারিদের দৌরাত্মক সীমাহীন ভাবে বেড়ে যাওয়ায় এদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযান অব্যাহত আছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার সদর থানার অন্তর্ভুক্ত শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উত্তরবঙ্গের ট্রেনের টিকেট  কালোবাজারি চক্রের প্রধান ২ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল। শুক্রবার ১৪ জুন দুপুরে র‌্যাব-১৩'র ব্যাটালিয়ান সদর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩'র কোম্পানী কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান। তিনি বলেন, ঈদ-ঊল ফিতর ও ঈদ-উল আযহা দুই ঈদেই সাধারণ মানুষজন পরিবারের সাথে ঈদ করতে যায়। উত্তর বঙ্গের লোকজনের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ট্রেন। তারা ট্রেনে যাতায়াতের মাধ্যমে স্বাচ্ছন্দবোধ করে।

কিন্তু টিকেট বিক্রির শুরু হওয়ার সাথে সাথেই টিকেট কালোবাজারি চক্রের কারনে ওই টিকেট অনলাইনে আসার সাথে সাথেই বুক হয়ে যায়। পরে এই টিকেট কালোবাজারি করে বেশি দামে বিক্রি করে। তারা একধরনের সিন্ডিকেট মোবাইলে বিভিন্ন অ্যাপ্স এর মাধ্যমে (ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ) গ্রুপ পরিচালনা করে থাকে। তাদের পরিচালিত গ্রুপে টিকেটের যাবতীয় তথ্য যেমন, কার কাছে কতটি টিকেট আছে, টিকেটের দাম কত, কোন ট্রেনে কয়টি টিকেট আছে, কে কয়টা টিকেট বিক্রয় করবে বিস্তারিত তথ্য তারা তাদের গ্রুপে শেয়ার করে থাকে। গত শনিবার ঢাকার র‌্যাব-৩ ব্যাটালিয়ন টিকেট কালোবাজারি চক্রের উপর এক বিশেষ অভিযান চালায়। তাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পারি,ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন শিবগঞ্জ বাজারস্থ এলাকায় টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদরের ১০নং জামালপুর ইউপিস্থ ৩নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজারস্থ পীরগঞ্জ হতে ঠাকুরগাঁও গামী রাস্তার পার্শ্বে সারোয়ার হোমিও হল (রায়হান কম্পিউটার্স) দোকানে রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালায়। এ সময় ১৪৫ টি ট্রেনের টিকেট উদ্ধারসহ কালোবাজারি চক্রের প্রধান ২ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। অভিযানকালে তাদের কাছ থেকে কালোবাজারি কাজে ব্যবহৃত ২টি মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ৩টি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তাদের নিকট হতে উদ্ধারকৃত মালামাল পরীক্ষা করে দেখা যায় তারা টিকেট কালোবাজারি চক্রের সাথে জড়িত। গ্রেফতারকৃতরা ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পারপুগি (শিবগঞ্জ) এলাকার মতিনুল ইসলাম এর ছেলে রায়হান এবং একই থানাধীন মহেশালী গ্রামের ইউসুফ আলীর ছেলে আনিছুর রহমান। ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ  ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম