ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

টিকার বুস্টার ডোজ দেয়ার চিন্তা করছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  7:11 PM

news image

বিশ্বের বিভিন্ন দেশের সাথে তালমিলিয়ে বাংলাদেশেও টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়ার চিন্তা করছে সরকার।মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। তিনি বলেন, সবার জন্য বুস্টার ডোজের চিন্তা করছে সরকার। তবে বেশির ভাগ মানুষকে ২ ডোজ দেয়া হয়ে গেলে ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রায় ২১ কোটি টিকা কিনেছে। প্রতিদিন দেশে ১৫ লাখ টিকা প্রদান করা হচ্ছে। যদিও ৮০ লাখ দেবার সক্ষমতা আছে। তিনি বলেন, টিকা কার্যক্রম চলমান থাকায় দেশে মৃত্যুর হার এক ডিজিটে নেমে আসছে। অচিরেই এটা শূন্যে নেমে আসবে। আমরা শিক্ষার্থীদের ও টিকা দিচ্ছ। আজ (মঙ্গলবার) রাজধানীর কড়াইল বস্তিতে ও টিকা দেয়া শুরু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম