ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

টানা ৫ দিন সূর্যের দেখা নেই কুড়িগ্রামে

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৪,  11:08 AM

news image

কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। টানা পাঁচদিন ধরে এই জেলায় সূর্যের দেখা মিলছে না। রাত ও দিনের তাপমাত্রা কাছাকাছি হওয়ায় তীব্র ঠান্ডায় দূর্ভোগে পড়েছে খেটেখাওয়া শ্রমজীবি মানুষসহ নদী পাড়ের বাসিন্দারা। ঘন কুয়াশার কারণে চলতি মৌসুমের ইরি ধানের বীজতলা নিয়ে শঙ্কায় কৃষকরা। নাগেশ্বরীর কৃষক মইনুল ইসলাম জানান, শীত ও কুয়াশার কারণে ইরির চাষ পিছিয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে ইরি ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে বীজতলা থেকে শিশির ছাড়িয়ে দিতে হচ্ছে। একই এলাকার ভ্যানচালক বক্কর মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে সড়কে চলতে সমস্যা হচ্ছে। অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে হয়। তাছাড়া তীব্র শীতের কারণে হাত-পা ঠান্ডায় জমে যায়। সড়কে বের হতে না পারায় আয় কমে গেছে। এ ছাড়া শীতজনিত নানা রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এরকম তাপমাত্রা বিরাজ করবে। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন কুয়াশা কেটে গেলেও শীতের তিব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম