ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

টানা ২৮ দিন করোনায় মৃত্যুহীন দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  3:54 PM

news image

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরেকটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এ নিয়ে টানা ২৮ দিন (৪ সপ্তাহ) করোনায় কোনো মৃত্যু হয়নি দেশে। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।বুধবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার (১৭) দেশে ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। অধিদফতরের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২২ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২২৪ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জন। যা আগের দিনের চেয়ে অনেক বেশি। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন। আর মঙ্গলবার (১৭ মে) শনাক্ত হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৯২০ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৩৬২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯২ হাজার ৪৫০। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৩৬১ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৭ হাজার ২৮৫ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৩২ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২৬০। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭২ লাখ ৮ হাজার ২৮৬ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ২৭৭ জন। তালিকার চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ২ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৩০৯ জন। আর সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৫৬৮ জন। তালিকার পঞ্চম অবস্থানে থাকা জার্মানিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৫৫ জন। অন্যদিকে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ১৮৩ জন। যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম