ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২২,  8:56 PM

news image

টাঙ্গাইলে ট্রাকচাপায় রেজাউল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি নিজ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে বহরের সঙ্গে বাড়ি ফিরছিলেন। রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।  নিহত মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। পুলিশ জানায়, সকালে ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট থেকে শপথ গ্রহণ করেন। শপথ শেষে মোটরসাইকেল বহর নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন শাপলা। তাদের বহরটি পৌলী আলিফ স্টিল মিলস্ এলাকায় পৌঁছলে একটি ড্রাম ট্রাক এই দুর্ঘটনা ঘটায়। এসময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ট্রাকটি পালিয়ে যায়। আতাউর রহমান বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। লাশটি উদ্ধার ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম