ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৫,  9:20 PM

news image

টাঙ্গাইলের দেলদুয়ারে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদা হুমায়ুনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) রাতে অভিযুক্ত হুমায়ুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হুমায়ুন উপজেলার বর্ণী গ্রামের আজিজ মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার বর্ণী গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী টয়লেটে যাওয়ার সময় জোর পূর্বক টেনে নেয় হুমায়ুন। পরে হুমায়ুনের বাড়ির পাশে তার নিজ মুরগির খামারের খাদ্য রাখার ঘরে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত হুমায়ুনের বড় ভাই গ্রাম্য মাতব্বর আযম সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু মীমাংসা না দিয়ে উল্টো মামলা না করার জন্য ভয়ভীতি দেখায়। অভিযুক্ত হুমায়ুনের ভাতিজা ওয়াছি ও আসাদ ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে যাতে অভিযোগ দিতে কেউ থানায় না যেতে পারে। এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি (তদন্ত) আজিজুল হক হাওলাদার বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম