ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৩,  4:47 PM

news image

টাঙ্গাইল সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। এতে উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  বগি লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে। সকাল সাতটায় ঢাকা থেকে কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম