ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৩,  4:52 PM

news image

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) উপজেলার ধেরুয়া, কুরর্ণী ও শুভুল্যা নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া উড়াল সেতুতে। মহাসড়কের ওই স্থানে জুবায়ের হোসেন (২০) বিকল একটি ট্রাকের হেলপার ট্রাকটির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জুবায়ের লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ঠেঙ্গারচড়া গ্রামের আকর আলী মুন্সির ছেলে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোর ৬ টার দিকে মহাসড়কের কুরর্ণী নামকস্থানে। আব্দুর রাজ্জাক (৪৩) নামের এক ট্রলি চালক মহাসড়কের ওই স্থানে ট্রলি চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে সেও ঘটনাস্থলেই মারা যান। আব্দুর রাজ্জাক শেরপুর সদর উপজেলার মধ্যআলী নগরপাড়া গ্রামের মোহম্মদ আলীর ছেলে। তৃতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের শুভুল্যা নামকস্থানে। কামরুজ্জামান (৩০) নামের এক ব্যক্তি মহাসড়কের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল দিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামরুজ্জামান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুরচড়া গ্রামের কাদের খন্দকারের ছেলে । তিনি আরএফএল কাম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে গাড়োই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা টুটুল জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম