ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  4:59 PM

news image

টাঙ্গাইল-৫ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও রোকন মিয়া। এদের মধ্যে সাধারণ সম্পাদকের অবস্থা গুরুতর। আওয়ামী লীগের প্রার্থী মামুন অর রশীদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এসময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, রাতে সংঘর্ষের ঘটনা জানতে পাই। দ্রুত গিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় এবং স্থানীয় যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছে। তাদের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম