ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২৩,  5:07 PM

news image

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোল্লা টুটুল। তিনি জানান, এসপি পরিবহনের বাসটি মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা দেলদুয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের বিষয়টি অবহিত করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি আরও জানান, বাসটি দিয়ে গোড়াই শিল্পাঞ্চলের কম ফিট গার্মেন্টসের শ্রমিক আনা নেয়া করা হতো। সকালে গার্মেন্টসের কর্মী পরিবহনের জন্য বাসটি রাখা হয়েছিল। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম