ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে স্মার্টফোন বারবার রিস্টার্ট করলে কি গতি বাড়ে নাকি সমস্যা বাড়ে "দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২,  10:14 PM

news image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন-ঘাটাইলের গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহিদ (৮ মাস)। এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাতিয়ায় মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তায়েবুল হোসেন। হাতিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম