ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল -সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৪,  11:42 AM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ঢাকার ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক ইউসুফ আলী বলেন, ‘বিল্লাল হোসেন পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়।’ ইউসুফ আলী আরও বলেন, ‘এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম