ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট, ২০২৬,  10:47 AM

news image

একটু হলেই টানা চতুর্থবার বিশ্বকাপের মুকুট উঠত নেদারল্যান্ডসের মাথায়। কিন্তু শেষ মুহূর্তে সব হিসাব বদলে দিল আর্জেন্টিনা। ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ডাচদের হারিয়ে নারী হকি বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা।


শনিবারের ফাইনালে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের প্রথম গোলটি আসে নেদারল্যান্ডসের পক্ষ থেকে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানস নিজের অষ্টম গোল করে দলকে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডাচরা। ম্যাচের ৫৪তম মিনিটে মারিয়া গ্রানাতো আর্জেন্টিনার হয়ে গোল করে সমতা ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।


শুটআউটে দারুণ নিয়ন্ত্রণ দেখায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেয় তারা। এটি আর্জেন্টিনার নারী হকি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। দীর্ঘ ১৪ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা। সর্বশেষ ২০১০ সালে এই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।


এই জয় দিয়ে চার বছর আগের ফাইনালের হিসাবও মিটিয়ে নিল আর্জেন্টাইনরা। আগের আসরের শিরোপা লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল তারা। এবার সেই দলকেই টাইব্রেকারে হারিয়ে প্রতিশোধ নিল আর্জেন্টিনা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম