ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

টাইফুন ডোকসুরির তাণ্ডবে ফিলিপাইনে ছয়জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২৩,  5:19 PM

news image

ফিলিপাইনে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন ডোকসুরি। এতে দেশটিতে ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ফিলিপাইনে তাণ্ডবের পর শক্তিশালী এই ট্রপিক্যাল ঝড় ধেয়ে গেছে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের দিকে। ফলে তুমুল বর্ষণ ও তীব্র বাতাসের কারণে বৃহস্পতিবার সেখানেও বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এতে এই দ্বীপ ভূখণ্ডের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনে টাইফুন ডোকসুরির আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে। সেখানে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। দেশটিতে আঘাত হানা ডোকসুরি তাইওয়ানের দক্ষিণাঞ্চলের দিকে ছুটছে। ইতোমধ্যে সেখানেও এই টাইফুনের প্রভাব শুরু হয়েছে। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো টাইফুন ডোকসুরিকে দ্বিতীয় মাত্রার শক্তিশালী টাইফুন হিসেবে সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার সকালের দিকে টাইফুন ডোকসুরি দক্ষিণাঞ্চলের তাইওয়ান প্রণালীতে পৌঁছেছে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯১ কিলোমিটার। বুধবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানার পর কিছুটা শক্তি হারিয়েছে ডোকসুরি। তবে দেশটির বিভিন্ন নদীর তীর উপচে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে কয়েক ডজন ভূমিধসের ঘটনাও ঘটেছে ফিলিপাইনে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম