ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’ কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হবে বিদেশি শিক্ষার্থী

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০২২,  6:58 PM

news image

জিম্বাবুয়ে সফরে টানা ৫ম ম্যাচে টস হারল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আগে ব্যাটিং করবে টাইগাররা। বাংলাদেশ একাদশে ২টি পরিবর্তন। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান নেই ইনজুরির কারণে। একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসলেও জিম্বাবুয়ের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও বাংলাদেশ শুরু করেছে হার দিয়ে। হারারেতে প্রথম ওয়ানডেতে ৩০৩ রানের লক্ষ্য দিয়েও ইনোসেন্ট কাইয়া এবং সিকান্দার রাজার অপরাজিত শতরানের ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয় জিম্বাবুয়ে। আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য শুধু সিরিজ বাঁচানোর নয় বরং গত আট বছরে একটি ওয়ানডে সিরিজও না হারা বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াইও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম