ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  7:54 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজের দলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাতেও সাফল্য ধরা দেয়নি।  পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সিরিজ খোয়ানোর পর দলে আরও দুটি নতুন নাম যোগ হলো। তারা হলেন- পারভেজ ইমন ও ইয়াসির রাব্বি।  তবে এ দুজনকে আজ একাদশে নেওয়া হয়নি। শরীরের এক পাশে ব্যথা পাওয়ায় আজ শেষ ম্যাচে খেলছেন না মোস্তাফিজুর রহমান। এদিকে পেসার শরিফুল ইসলামও ইনজুরিতে। তাই এ দুজনের জায়গায় একাদশে ঠাঁই পেয়েছেন পেসার শহিদুল ইসলাম ও অলরাউন্ডার শামিম হোসেন পাটওয়ারী।  এছাড়া আজ একাদশে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান দলেও রয়েছে পরিবর্তন। অসুস্থ ছেলেকে দেখতে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক।

শেষ ম্যাচে বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেকিপার), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, ইফতেখার, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ এবং শাহনেওয়াজ ধানি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম