ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

#

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  5:48 PM

news image

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।  শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচটি। এর আগে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। আর এতে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে বাছাইয়ের পাঁচ ম্যাচে চতুর্থবার আগে ব্যাট করছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ফর্মহীন সোবহানা মোস্তারির জায়গায় একাদশে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশে আর কোনো পরিবর্তন আনেনি জ্যোতির দল। পাকিস্তান নিজেদের গত ৪ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে এই ম্যাচে জয়টা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জ্যোতিরা পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। পাকিস্তানের কাছে কম ব্যবধানে হারলেও নিশ্চিত হয়ে যাবে ভারত বিশ্বকাপের মূল পর্ব। বাংলাদেশের নেট রান রেট এ মুহূর্তে ১.০৩৩। সুযোগ আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজেরও। তবে, নেট রানরেটে বেশি এগিয়ে থাকায় সুযোগ বেশি বাংলাদেশের। সবশেষ ঢাকার মিরপুরে ২০২৩ সালের ১০ নভেম্বর খেলা ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল টিম টাইগ্রেস। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচের মধ্যে সমান ৭টি করে জয় আছে দুদলের। একটি ম্যাচ হয়েছে টাই।

বাংলাদেশ একাদশ

দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। 

পাকিস্তান একাদশ

শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম