ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে ২ পরিবর্তন

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৪,  10:12 PM

news image

সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের ক্ষত ভুলে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের শারজাহতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। লজ্জাজনক ৯২ রানের হারে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় টাইগারদের। সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে আঙুলের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। মুশফিকের পরিবর্তে একাদশে ঢুকেছেন কিপার জাকের আলি। এর মাধ্যমে ওয়ানডে অভিষেক হচ্ছে জাকেরের। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার রিশাদ হোসেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্থান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ ঘাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোটে, ফজল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম