ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

টঙ্গীতে মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  4:59 PM

news image

গাজীপুরের টঙ্গীতে মায়ের সাথে অভিমান করে জান্নাতুল ইসলাম মুন্নি (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।  রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী মুন্নি ময়মনসিংহ জেলার পাগলা থানার কোনাপাঁচরুকী গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। সে পরিবারের সদস্যদের সাথে গোপালপুর এলাকায় কাউন্সিলর মাজার ইসলাম দিপুর বাড়ির ভাড়া বাসায় বাস করতেন। মুন্নি স্থানীয় নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজনরা জানান, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে বসত ঘরের নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে মুন্নি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মুন্নিকে ফাঁসি হতে নামিয়ে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে স্বজনরা মুন্নির লাশ নিয়ে চলে যায়।  টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান যুগান্তরকে বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম