ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:29 AM

news image

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৪) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বন্ধু সেলিমও আহত হয়েছেন। নিহত জয় টঙ্গীর ব্যাংকমাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।


এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, কয়েক দিন আগে ছিনতাই ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাংকমাঠ বস্তির লাকীর ছেলে হাসানের সঙ্গে জয়ের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে জয় ও হাসানের মধ্যে বিরোধ চলছিল।


পরিবারের দাবি, ওই বিরোধের জের ধরে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফোন করে জয়কে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় জয়ের বন্ধু সেলিমকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।


পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জয়ের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।


টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন জানান, এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম