ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন ব্রেকফাস্ট না করার জেরেই বাড়ে অ্যাসিডিটি, জেনে নিন কি খাবেন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে: ট্রাম্প ইরানে এক হাজার ঘণ্টা ছাড়াল ইন্টারনেট ব্লকিং

টঙ্গীতে গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  12:51 PM

news image

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় জান্নাতুল ফেরদৌস বন্যা (৩০) নামে এক নারী চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ জুন) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জান্নাতুল টঙ্গীর চেরাগআলী এলাকার মৃত আব্দুল জব্বার মোল্লার মেয়ে। তিনি মাছিমপুর এলাকায় স্বামী সবুজ হোসেনের সঙ্গে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জান্নাতুল একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। স্বামী সবুজের সঙ্গে তার পারিবারিক বিষয়ে কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে জান্নাতুলের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তিনি নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। এ সময় তার স্বামী সবুজ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদ মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জান্নাতুল ফেরদৌস আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম