ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৫,  12:18 PM

news image

সাপের কামড়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিজ বাড়ি ঝিনাইদহ শৈলকুপার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় আউশিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ছাত্র। পারিবারিক সূত্র থেকে জানা যায়, রবিবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থী হৃদয় হোসেনকে সাপে কামড় দেয়। সাথে সাথে সাপটিকে আটক করে পরিবারের লোকেরা। এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে এন্টি ভেনোম প্রয়োগ করেন। কিছুক্ষণ পরেই হৃদয়র অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।  হৃদয় হোসেনের বন্ধু ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে অপর শিক্ষার্থী সৌরভ হোসেন বলেন, হৃদয় ভালো মনের মানুষ ও মেধাবী ছিল। সহজেই সবাইকে আপন করে নিতেন এবং সবার সাথে মিশতেন। কিন্তু এভাবে হৃদয়ের মৃত্যু হবে তা কখনো ভাবেনি।  এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম