ঢাকা ০৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বেনাপোল দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি ৫ আগস্ট উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার বাংলাদেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে ৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর রাশিয়ার ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭ ঋণ করে হামের চিকিৎসা করেছে ৮৯ ভাগ অতিদরিদ্র পরিবার: জরিপ সিরাজগঞ্জে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা

ঝিনাইদহে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২৬,  11:04 AM

news image

ঝিনাইদহে ট্রাক চাপায় সাজিম হোসেন (২৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে। 

নিহত সাজিম ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং ঝিনাইদহের সিও এনজিওতে কর্মী হিসাবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সাজিম প্রতিদিনের মত ঝিনাইদহ শহরের কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সদর উপজেলার কাশিমনগর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় সাজিম ঘটনাস্থলে মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম