ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

ঝালকাঠিতে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৪,  4:45 PM

news image

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিটস্ট্রোকে মারা গেছেন।  শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।  স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. আফজাল তালুকদার মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেল। তিনি কাঠালিয়া শহরে ডেকরেটর ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী, দুই সন্তান রয়েছে।  আজ সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে আজও ঝালকাঠির উপর দিয়ে তীব্র দাপদাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম