ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৪,  4:51 PM

news image

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন-পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী (৩৮)। নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার বাসিন্দা ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন।   পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ মফিজুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালকও রাস্তার পাশে পড়ে যান। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে দুইজনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম