ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২৩,  1:13 PM

news image

ঝালকাঠির ছত্তরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারের শোকের মাতম চলছে। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় মরদেহ হস্তান্তরের পরে তাদের দাফন করা হয়। এছাড়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। আহত বাকি দুইজন মো. জলিল ও তার স্ত্রী মিনারা বেগম এখনও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনায় রোববার (২৩ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। তিনি বলেন, ‘জেলা পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছে। তারা কেউই মামলা করতে আগ্রহী না থাকায় এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, এর মধ্যে কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।’ অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম