ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বরগুনায় ‘অনলাইনে আপনি কতটা নিরাপদ’ শীর্ষক ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন ২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ

জয়পুরহাটে বাইকের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২২,  7:54 PM

news image

জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় বাইকের ধাক্কায় হালিমুর রশীদ (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার) ভোর ৫টায় ফজরের নামাজ আদায় শেষে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি জয়পুরহাট শহরের হাউজিং এস্টেটে। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাবেক প্রকৌশলী। স্ত্রীসহ তাঁর এক মেয়ে ও এক ছেলে আছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, অবসরপ্রাপ্ত প্রকৌশলী হালিমুর রশীদ হাউজিং এস্টেট আবাসিক এলাকায় নিজস্ব বাসায় সাহরি খেয়ে ফজরের নামাজ আদায় করার জন্য বাস টার্মিনাল মসজিদে যান। মসজিদে নামাজ আদায়ের পর বাসায় ফেরার পথে প্রধান সড়ক পারাপারের সময় পেছন থেকে একটি দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে হালিমুর রশীদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম