ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

জয়পুরহাটে দিনদুপুরে চাকরিজীবী দম্পতির বাড়ির তালা ভেঙে টাকা-স্বর্ণালংকার চুরি

#

১৬ অক্টোবর, ২০২৫,  5:26 PM

news image

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরে দিনদুপুরে এক চাকরিজীবী দম্পতির বাড়িতে চুরি হয়েছে। চোরেরা ভবনের ছাদ দিয়ে বাসার ভেতরে ঢুকে তিনটি কক্ষের তালা ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে। মঙ্গলবার দিনের বেলায় পৌরশহরের তিন নম্বর ওর্য়াডের হাজিপাড়া মহল্লার চুরির এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিউলী পারভীন। তিনি পাশের বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী রায়হান উদ্দীন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির দুপচাঁচিয়া আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যান। থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী পারভীনের স্বামী রায়হান উদ্দীন কর্মস্থলে থাকেন। শিউলি পারভীন বাসায় একা থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে যান তিনি। বিকেল সাড়ে চারটার দিকে বাসার মূল ফটকের তালা খুলে ভেতরে ঢুকে দেখেন, তিনটি কক্ষের তালা ভাঙা ও দরজা খোলা আছে। তিনটি ঘরের আসবাবপত্র তছনছ করা। আলমারি ভাঙা। ভেতরে থাকা নগদ ২৪ হাজার টাকা ও পৌনে ৪ ভরি স্বর্ণালংকার নেই। ভুক্তভোগী শিরিন পারভীন বলেন, ‘সকালে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। বিকেলে বাসায় ফিরে এসে দেখি তিনটি ঘরের তালা ভাঙা। ঘরের সবকিছু এলোমেলো। আলমারির ড্রয়ার ভাঙা আছে। আলমারি ও ড্রয়ারে থাকা ২৪ হাজার টাকা ও পৌনে ৪ ভরি স্বর্ণালংকার নেই। এ ঘটনায় রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’ হাজিপাড়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, সম্প্রতি পৌর এলাকায় চুরির ঘটনা বেড়েছে। চাকরিজীবী দম্পতির বাসায় দিনদুপুরেও চুরির ঘটনা ঘটেছে। দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মঙ্গলবার রাত ১০টার দিকে বলেন, ‘আমি জেলায় মিটিংয়ে ছিলাম। চুরির ঘটনাটি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম