ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:47 PM

news image

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাতে শহরের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি এই এলাকার না। তাই তাকে কেউ চিনতে পারছেন না। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম