ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয়ন্তী নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ আগস্ট, ২০২৩,  5:57 PM

news image

শরীয়তপুরের জয়ন্তী নদীর ডামুড্যা লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ডামুড্যা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে পলিথিন ব্যাগের ভেতর মানব শিশুর মতো কিছু একটা দেখতে পান স্থানীয়রা। এরপর তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবরটি জানায়। পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বয়সসহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু বলেন, পুরোনো লঞ্চঘাট থেকে লঞ্চে ওঠার সিঁড়ির কাছে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। মানুষ যদি সচেতন না হয়, তাহলেই এ ধরণের ঘটনা ঘটতে থাকবে। এই ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, খবর পেয়ে নবজাতকের মহদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম