ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবারে শোকের ছায়া

#

বিনোদন ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৫,  12:13 PM

news image

সকালটা ছিল আর পাঁচটা দিনের মতোই। কিন্তু অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জীবনে ৬ এপ্রিলের সকালটা চিরদিনের জন্য একটা শূন্যতা রেখে গেল। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতা নিয়ে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর না–ফেরার দেশে চলে গেলেন তার মা, কিম ফার্নান্দেজ। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল গত ২৪ মার্চ। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। এই খবরে স্তব্ধ বলিউড, আর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন জ্যাকুলিন। মাত্র কয়েকদিন আগেই, মায়ের মৃত্যুর গুজবে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে সেই গুজবের প্রতিবাদও করেছিলেন। তবে বাস্তবে চলে গেল অভিনেত্রীর মা।  অভিনেত্রী নানান সময় মায়ের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেছিলেন, মা শুধু একজন অভিভাবক নন, আমার আত্মবিশ্বাস, আমার শক্তি। তার এই ‘শক্তির জায়গা’টাই এবার হারিয়ে গেল। ২০১২ সালে বলিউডে পা রাখার পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন জ্যাকুলিন। বিশেষ করে, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক ও ২০০ কোটি রুপি অর্থপাচার মামলার জেরে পেশাগত জীবনে তৈরি হয় অনিশ্চয়তা। এমন সময় তার মা-ই মেয়ের পাশে ছিলেন সে কথাও অভিনেত্রী বলেছিলেন।  সাম্প্রতিক সময় বলিউডে একটু পিছিয়ে থাকলেও, জ্যাকুলিনের হাতে বর্তমানে রয়েছে একাধিক কাজ। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘হাউজফুল ফাইভ’-এর মতো বড় প্রজেক্টে তাকে দেখা যাবে শিগগিরই। মা হারানোর এই বেদনাকে শক্তিতে রূপান্তর করে আবারও পর্দায় ফিরবেন জ্যাকুলিন, এমনটাই আশাবাদী তার ভক্ত-অনুরাগীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম