ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জ্বলন্ত ফানুস পড়ে ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৫,  10:53 AM

news image

প্রতি বছরের মতো এবারও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হয় নতুন বছর ২০২৫। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম। এদিকে রাজধানীর ধানমন্ডি ও মিরপুরসহ কয়েক এলাকায় আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে মিরপুরের আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে আগুন নিভে যায়। তবে ধানমন্ডি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের দাবি, ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মঙ্গলবার (১ জানুয়ারি) দিনগত রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাত ১২টা ৫৩ মিনিটে খবর আসে ল্যাবএইড হাসপালের পাশে একটি সুপার শপের পরিত্যক্ত মালামালে ফানুস পড়ে আগুন লেগেছে। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়। স্থানীয়রা বলেছেন, জ্বলন্ত ফানুস পড়ে আগুন লাগে। রাফি আল ফারুক বলেন, রাত ১২টা ৩৭ মিনিটে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ড হয়। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম