ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২১,  1:57 PM

news image

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে। একাধিক সূত্র জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরায় খবর নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। এরই মধ্যে এ বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য গোপনীয় বিষয়। কোনো ব্যক্তির ভিসার বিষয়ে আমরা আলোচনা করি না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম