ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জুয়া খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২১,  1:24 PM

news image

মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস্ (জুয়া) খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের ভোজরগাতী গ্রামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের ভোজরগাতি গ্রামে এ ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ড্উিটি অফিসার। ঘটনার সময় প্রত্যক্ষদর্শী এমন কয়েকজনের বরাত দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম জানিয়েছেন, মঙ্গলবার আনুমানিক রাত ৭টার দিকে ভোজরগাতি গ্রামের লোকমান সরদারের ছেলে টিটো সরদার ও জাহিদ শেখের ছেলে হাসান শেখ মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস (জুয়া) খেলছিলো। খেলা চলাকালীন সময় আনুমানিক রাত সাড়ে ৭-৮টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাসান শেখ বাড়ীতে গিয়ে তার ৫/৬ জন সহযোগী যুবকদের সঙ্গে নিয়ে কবীর সরদার ও টিটো সরদারকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এলাকার লোকজন গুরুতর আহত কবীর সরদার ও টিটো সরদারকে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে ভর্তির পর কবীর সরদার মারা যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টিটো সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোরে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলাও হয়নি এবং ঘটনার সাথে জড়িত এমন কাউকে গ্রেফতারও করতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও চরম উত্তেজনা বিরাজ করছে।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম