ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৪৮ কোটি টাকা সহায়তা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  3:53 PM

news image

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ২২৮ জনকে ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে। এরমধ্যে ৬৪৮টি শহীদ পরিবারকে ৩২ কোটি ৪০ লাখ এবং ১ হাজার ৫৮০ জন ও আহতকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা প্রদান করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ পাশে থাকার অঙ্গীকার নিয়ে গত ১০ সেপ্টেম্বর গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ফাউন্ডেশনের সভাপতি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সাধারণ সম্পাদক এবং গণঅভ্যুত্থানে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম